শিরোনাম

চার দিনে কক্সবাজারে ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
চার দিনে কক্সবাজারে ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে চার দিনে ১৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বিজিবি ৮০ হাজার পিস ইয়াবাসহ বছির আহম্মেদ নামের এক রোহিঙ্গাকে আটক করেছে। এর আগে শুক্রবার রাতে সীমান্ত পিলার ৩৬-সংলগ্ন এলাকা থেকে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

১৮ ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং বিওপিতে পৃথক অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

এ ছাড়া রামু থানা পুলিশ এক লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে এবং একটি বাড়ি থেকে ৭০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করে।

বিজিবি কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/এসআর/