গোসল করতে নেমে কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ মো. আবির নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে নাজিরারটেক সৈকত এলাকায় মরদেহটি ভেসে আসে। এর আগে, রবিবার দুপুরে সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে গোসল করতে নেমে ওই পর্যটক নিখোঁজ হন।
মো. আবির রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা ইলিয়াস মুন্সির ছেলে। আট বন্ধুকে নিয়ে গতকাল সকালে কক্সবাজারে বেড়াতে আসেন তিনি। এরপর বন্ধুদের নিয়ে শহরের কলাতলী এলাকার একটি গেস্টহাউসে উঠেছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তারা সাগরে গোসল করতে নামেন।
সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের বিচকর্মী মাহবুবুর রহমান বলেন, গোসলের সময় একটি টিউবে উঠেছিলেন আবির। ঢেউয়ের ধাক্কায় তিনি টিউব থেকে পানিতে ছিটকে পড়েন। মুহূর্তের মধ্যে স্রোতের টানে তলিয়ে যায় এবং এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি তখনই প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করা হয়।
সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার মো. ওসমান গনি বলেন, গতকাল দিনভর খোঁজাখুঁজি করা হলেও আবিরের সন্ধান মেলেনি। আজ ভোরে মরদেহ নাজিরারটেক সৈকতে ভেসে আসে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পরিবারের সদস্যরা আবিরের মরদেহ শনাক্ত করেন।