শিরোনাম

জাল নোটসহ ২ নারী গ্রেপ্তার

ময়মনসিংহ সংবাদদাতা
জাল নোটসহ ২ নারী গ্রেপ্তার
আটক দুই নারী। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ হাজার টাকার জাল নোটসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ মে) বিকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গলকুন্ডা এলাকার মো. জাফর আলীর মেয়ে পারুল বেগম এবং নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল দক্ষিণপাড়া এলাকার মৃত সিদ্দিক আলীর মেয়ে রুবি আক্তার। বর্তমানে তারা ময়মনসিংহ নগরীতে ভাসমানভাবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাল টাকা তৈরি ও বাজারে ছড়িয়ে দিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।

ময়মনসিংহ জেলা ডিবি (দক্ষিণ) ওসি মো. মাহবুবুল হক বলেন, জাল টাকাসহ দুই নারীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা শেষে আজ আদালতে সোপর্দ করা হয়।

/এসআর/