শিরোনাম

বিষ দিয়ে মাছ শিকার, সুন্দরবন থেকে জেলে আটক

খুলনা সংবাদদাতা
বিষ দিয়ে মাছ শিকার, সুন্দরবন থেকে জেলে আটক
আটক জেলে

সুন্দরবনে অভিযান চালিয়ে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে ১ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি নৌকা, অবৈধ ভেশাল জালসহ ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুন্দরবনের গহীনে খুলনা রেঞ্জের বজবজা বন টহল ফাঁড়ির আওতাধীন মুচিরখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জেলের নাম মফিজুল ইসলাম। তিনি কয়রা উপজেলা উত্তর মদিনাবাদ গ্রামের বাসিন্দা।

অভিযান পরিচালনা করেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন ও বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিব তালুকদার।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসআর/