শিরোনাম

চাকরি দেবে এভারকেয়ার হাসপাতাল

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
চাকরি দেবে এভারকেয়ার হাসপাতাল
এভারকেয়ার হাসপাতাল ঢাকা (ছবি : সংগৃহীত)

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা। সিসিটিভি শিফট ইনচার্জ (নিরাপত্তা) পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে হাসপাতালটি । আজ ১৫ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ জুলাই পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: সিসিটিভি শিফট ইনচার্জ (নিরাপত্তা)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় প্রাথমিক দক্ষতা (এমএস অফিস, প্রতিবেদন লেখা ও ই-মেইল যোগাযোগ)।সিসিটিভি পরিচালনা, নিরাপত্তা ব্যবস্থাপনা বা ইলেকট্রনিক নজরদারি বিষয়ক সনদ বা প্রশিক্ষণ থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

/এমআর/