আমরা চাই ইরান সামনের দিকে এগিয়ে যাক: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, আজকে ইরান শুধু আমেরিকা নয়, সারা বিশ্বের বিরুদ্ধে লড়াই করছে। ইরান সামনের দিকে এগিয়ে যাক, আমরা এটাই চাই।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে ‘এক মুসলিম দাওয়াহ কল্যাণ সংস্থা’।
আলোচনা সভায় আব্দুস সালাম বলেন, যেকোনো ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই। মধ্যপ্রাচ্যের সকল দেশ যদি হুংকার দেয়, তাহলে ইসরায়েলের কোনো অবস্থান থাকবে না। আজকে ইরান যেভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটা না হলে এতদিনে সম্পূর্ণ মুসলিম উম্মাহকে গ্রাস করে ফেলতো।
তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে মুসলমানদের ওপর অত্যাচার করছে, আমার কিন্তু সেটার বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিচ্ছি না। আজকে এই প্রতিযোগিতামূলক বিশ্বে যদি বেঁচে থাকতে হয়, তাহলে নিজের শক্তি অর্জন করা ছাড়া কোনো বিকল্প নেই।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, কয়েকদিন পরপর পত্রিকায় আসছে আমাদের সীমান্ত দিয়ে পুশ-ইন হচ্ছে। যারা অবৈধ রয়েছে তাদেরকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দেন। কিন্তু অবৈধতার নামে আজকে এই দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে। সারা বিশ্বে যেমন ঐক্য দরকার, আমাদেরও ঐক্যের প্রয়োজন।
আব্দুস সালাম বলেন, সারা বিশ্বে একসময় মুসলমানরা মেধাশক্তির দিক দিয়ে এগিয়ে ছিল। শুধুমাত্র বিভক্তির কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। এজন্য মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন।
এক মুসলিম দাওয়াহ কল্যাণ সংস্থার সভাপতি মো. জালাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ এম আর জুলফিকার প্রমুখ।

জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক