জোর করে বিয়ে দিতে চাওয়ায় তরুণীর আত্মহত্যা

ঠাকুরগাঁও সংবাদদাতা

জোর করে বিয়ে দিতে চাওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঘুমের ওষুধ খেয়ে লিপি নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
লিপি পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামের চন্দ্র মোহন রায়ের মেয়ে।
পীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে লিপিকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা জানান, তিনি ঘুমের ট্যাবলেট সেবন করেছেন। পরে দ্রুত তার পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার লিপির ডিগ্রি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তার বাবা জানান, পাত্রপক্ষ তাকে দেখতে আসবে। কিন্তু লিপি বিয়েতে আপত্তি জানান। এ নিয়ে মা-বাবার সঙ্গে বাগ্বিতণ্ডা হলে অভিমান করে রাতে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি থানায় জানিয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।