লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের তদন্ত সহজ করলো চ্যাটজিপিটি

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে এক নতুন তথ্য, যা প্রযুক্তিবিশ্ব ও আইন অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। মামলার প্রধান অভিযুক্ত অপরাধ সংঘটন ও লাশ গুমের পরিকল্পনা সাজাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির সাহায্য নিয়েছিল। বর্তমানে প্রযুক্তিটি কেবল তথ্য খোঁজার মাধ্যম নয়, বরং অপরাধ তদন্তের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে আদালতের গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এআইয়ের সাথে মানুষের গোপন আলাপচারিতা আর ব্যক্তিগত থাকছে না। এই ডিজিটাল কথোপকথনগুলোই এখন অপরাধীদের ধরিয়ে দিতে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে কাজ করছে।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত দুই বাংলাদেশি গ্র্যাজুয়েট শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে মূল অভিযুক্ত হিশাম আবুঘারবিয়াহ চ্যাটজিপিটির দ্বারস্থ হন। ফ্লোরিডার প্রসিকিউটরদের দাখিল করা হলফনামা থেকে জানা, ১৩ এপ্রিল হিশাম এআই চ্যাটবটকে জিজ্ঞেস করেন, মানুষকে কালো আবর্জনার ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দিলে কী ঘটে। চ্যাটজিপিটি তাকে সতর্ক করলে তিনি পাল্টা প্রশ্ন করেন, পুলিশ কীভাবে এর সন্ধান পেতে পারে। এছাড়া স্নাইপার বুলেটের আঘাত থেকে বাঁচার উপায় এবং গাড়ির ইঞ্জিন নম্বর পরিবর্তনের কৌশল নিয়েও সে চ্যাটজিপিটির সাথে বিস্তারিত আলোচনা করে। পরবর্তীতে পুলিশ যখন নিখোঁজ দুই শিক্ষার্থীর মৃতদেহ প্লাস্টিকের ব্যাগে উদ্ধার করে, তখন চ্যাটজিপিটির লগগুলোই পুরো ঘটনার যোগসূত্র মেলাতে প্রধান ভূমিকা পালন করে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রথম গ্রেডের খুনের অভিযোগ আনা হয়।
চ্যাটজিপিটির এ ধরনের কথোপকথন এখন প্রসিকিউটর ও তদন্তকারীদের কাছে এক বিস্ফোরক ভাণ্ডার হিসেবে আবির্ভূত হয়েছে। কেবল ফ্লোরিডার জোড়া হত্যাকাণ্ডই নয়, লস অ্যাঞ্জেলেসের দাবানল বা ভার্জিনিয়ার খুনের মামলার ক্ষেত্রেও দেখা গেছে অপরাধীরা তাদের পরিকল্পনা সাজাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়েছিল। গোয়েন্দাদের মতে, অপরাধীরা এআইয়ের সাথে তাদের কথোপকথনকে অত্যন্ত গোপন মনে করে যে আত্মবিশ্বাসে ভোগেন, সেটিই তাদের কাল হয়ে দাঁড়াচ্ছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীদের মানসিক অবস্থা এবং উদ্দেশ্য বোঝার জন্য চ্যাটজিপিটির হিস্ট্রি এখন তদন্তকারীদের কাছে সোনার খনির মতো কাজ করছে। আইনি বিশ্লেষকরা বিষয়টিকে অতীতের গুগল সার্চ হিস্ট্রির সাথে তুলনা করছেন। অতীতে যেমন গুগল সার্চের সূত্র ধরে অনেক অপরাধীর দোষ সাব্যস্ত করা হয়েছে, তেমনি বর্তমানে চ্যাটবটের সাথে আলাপচারিতাকে অপরাধীর সুনির্দিষ্ট পরিকল্পনার ডিজিটাল স্বাক্ষর হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মানুষ বর্তমানে আইনি পরামর্শ, চিকিৎসা বা থেরাপির বিকল্প হিসেবেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে। কিন্তু সাধারণ মানুষের অজান্তেই তাদের জীবনের সবচেয়ে সংবেদনশীল তথ্যগুলো এ প্রযুক্তির সার্ভারে জমা হয়ে থাকছে। কোনো আইনজীবী বা চিকিৎসকের সাথে কথার ক্ষেত্রে যে আইনি গোপনীয়তার সুরক্ষা পাওয়া যায়, চ্যাটজিপিটির ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন কোনো সুরক্ষা নেই। ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান নিজেই এ গোপনীয়তাহীনতাকে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, মানুষ তাদের জীবনের সবচেয়ে ব্যক্তিগত বিষয়গুলো চ্যাটবটকে উজাড় করে দিলেও বর্তমান আইনে এ তথ্যগুলোকে আদালতের সমন বা তদন্ত থেকে রক্ষা করার কোনো সুযোগ নেই। ফলে কোনো আইনি জটিলতা তৈরি হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো সেই চ্যাট হিস্ট্রি তদন্তকারী সংস্থাকে প্রদান করতে বাধ্য থাকে।
একই সঙ্গে এআই নির্মাতাদের দায়বদ্ধতা নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক সময় অপরাধীদের এমন পরামর্শ দেয় যা অপরাধ সংঘটনে সহায়ক হয়। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল ইতোমধ্যেই ওপেনএআই-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন এবং কানাডায় একটি বন্দুক হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে। বিশেষজ্ঞরা সাধারণ ব্যবহারকারীদের সতর্ক করে বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু বা ডায়েরি ভেবে মনের কথা উজাড় করে বলা বন্ধ করতে হবে। বর্তমান আইনি কাঠামো অনুযায়ী, কম্পিউটার বা ফোনে টাইপ করা প্রতিটি অক্ষর যে কোনো সময় আদালতের সাক্ষ্য হতে পারে। তাই ডিজিটাল নিরাপত্তার স্বার্থে চ্যাটজিপিটির ইনপুট বক্সে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকার কোনো বিকল্প নেই।
সূত্র: সিএনএন

তদন্তকারীদের বর্ণনায় যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ড
বাংলাদেশি ২ শিক্ষার্থীর হত্যা নিয়ে যা জানালো এফবিআই এজেন্ট