শিরোনাম

ন্যাটো জোটে বিভাজন থেকে ভাঙনের শঙ্কা

সিটিজেন ডেস্ক
ন্যাটো জোটে বিভাজন থেকে ভাঙনের শঙ্কা
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতকে ঘিরে ন্যাটোর অভ্যন্তরে মতপার্থক্য বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, পশ্চিমা সামরিক জোটের মধ্যে যে বিভাজন তৈরি হচ্ছে তা ‘চলমান ভাঙনের’ ইঙ্গিত দিচ্ছে।

টাস্ক বলেন, ট্রান্সআটলান্টিক (ন্যাটো) জোটের জন্য সবচেয়ে বড় হুমকি বাইরের কোনো শত্রু নয়, বরং নিজেদের মধ্যকার অনৈক্য। তার মতে, এই বিভাজন যদি অব্যাহত থাকে, তাহলে জোটের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর কয়েকটি সদস্য দেশ—বিশেষ করে ইতালি ও স্পেনের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে এসব দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় আনা হতে পারে। ট্রাম্পের অভিযোগ, সংকটকালীন পরিস্থিতিতে এসব দেশ যুক্তরাষ্ট্রের পাশে যথেষ্ট সক্রিয় ভূমিকা রাখেনি।

ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান স্থগিত থাকলেও এখনো কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছানো যায়নি। বিশ্লেষকদের মতে, এই অনিশ্চয়তা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে এবং ন্যাটোর অভ্যন্তরীণ কূটনৈতিক সমন্বয়কেও চাপে ফেলছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/