শিরোনাম

২০ দিনে ৪৮ জাহাজকে পথ বদলাতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
২০ দিনে ৪৮ জাহাজকে পথ বদলাতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র
ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বাহিনী ৪৮টি জাহাজ ফেরত পাঠিয়েছে। ছবি: সংগৃহীত

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, চলমান নৌ অবরোধ কার্যকর রাখতে গত ২০ দিনে ইরানের বন্দরগামী বা সেখান থেকে বের হওয়া অন্তত ৪৮টি জাহাজকে বিকল্প পথে যেতে বাধ্য করা হয়েছে।

শনিবার (২ মে) পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, আগে এই সংখ্যা ৪৪টি বলা হলেও সর্বশেষ হিসাব-নিকাশে আরও চারটি জাহাজ যুক্ত হয়েছে, যা মোট সংখ্যা ৪৮-এ পৌঁছেছে।

যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন পর, গত ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের সামুদ্রিক কার্যক্রমের ওপর চাপ বাড়াতে এই নৌ অবরোধ শুরু করে। মূলত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরানের আরোপিত বিধিনিষেধের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওয়াশিংটনের দাবি, অবরোধের উদ্দেশ্য হলো আঞ্চলিক জলপথে নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ইরানের সামুদ্রিক তৎপরতা সীমিত করা। তবে এ পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্ট বিশ্লেষকদের আশঙ্কা।

সূত্র: আল জাজিরা

/এমআর/