শিরোনাম

অটিজম শিশু সমস্যা নয় সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
অটিজম শিশু সমস্যা নয় সম্ভাবনা
অটিজম নিয়ে সেমিনার। ছবি: সংগৃহীত

অটিজম শিশু প্রকৃতির শ্রেষ্ঠ সম্পদ। সমাজের বা পরিবারের বোঝা নয়। এই বিষয়টি সমাজ, পরিবার ও ব্যক্তি পর্যায়ে অনুধাবণ করা জরুরি। অটিজম শিশু সমস্যা নয় বরং সম্ভাবনা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর রমনায় অবস্থিত দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর সেমিনার হলে অনুষ্ঠিত ‘অটিজম সনাক্তে এআই: প্রকৌশল, স্বাস্থ্যসেবা ও সমাজের অংশগ্রহণ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

আইইবির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে অটিজমের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং দেশের প্রেক্ষাপটে প্রকৌশল, স্বাস্থ্যসেবা ও সমাজের মধ্যে সমন্বয়ের বিষয়টি তুলে ধরা হয়।

পাশাপাশি সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ভাবনা ও মানবিক দৃষ্টিভঙ্গির আলোকে এই বার্তাও গুরুত্ব পায়। অটিজমসহ প্রতিটি মানুষের জীবন সমান মূল্যবান এবং মানবতার দৃষ্টিতে তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির অধ্যাপক প্রফেসর ড. তাহসিনা ফারাহ সানাম। তিনি অটিজম স্ক্রিনিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক প্রয়োগ এবং এর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কমিটির সদস্য প্রফেসর ড. ফারহাদ হালিম ডোনার। তিনি অটিজম সংক্রান্ত সমস্যার সমাধানে প্রযুক্তিগত অগ্রগতি ও নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জি. মোতাহার হোসেন, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. খান মনজুর মোরশেদ, ইউনেস্কোর বাংলাদেশ অফিস প্রধান ড. সুসান ভাইজ।

উল্লেখ্য, সেমিনারে অটিজম শিশুদের চিত্রকর্ম নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

/টিই/