দেশকে অস্থির করতে আন্দোলন করছে জামায়াত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

যারা নির্বাচিত হবেন তারা সংবিধান সংস্কার পরিষদ করবেন— এমন সিদ্ধান্তে বিএনপি কখনোই একমত ছিল না। জামায়াত জনগণকে ভুল বুঝাচ্ছে। তারা দেশকে আবার অস্থির করতে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২ মে) দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডা. মো. আবদুল কুদ্দুসের স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা যে সমাজ রেখে গেছে, তা পুরো এথিক্স থেকে সরে গেছে। আমরা এখন সরকারের ভেতর যতোই ঢুকছি, ততোই আতঙ্কিত হচ্ছি। গত ১৫ বছরে যে তদবিরের প্রচলন চলেছে, সেই ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থা কীভাবে ঠিক করব, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, দেশের ওপর এখন ৮০ লাখ কোটি টাকার দেনা রয়েছে। এই সংকট থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদ গঠনের সময় আমরা ছিলাম। তখন বলা হয়েছিল, সবকিছু ঐকমত্যের ভিত্তিতে হবে, নতুবা আমরা তা বাদ দেব। কিন্তু এখন বলা হচ্ছে পুরো সনদই বাস্তবায়ন করতে হবে।
স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ ছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সংসদে শ্রমিকদের কথা বলার লোক নেই: আখতার হোসেন