শিরোনাম

ডিএসসিসিতে লড়বেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
ডিএসসিসিতে লড়বেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২ মে) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লিখেন, নির্বাচিত হলে, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্নতাকর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।

এদিকে, ডিএসসিসির মেয়রপ্রার্থী হিসেবে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী।

দলীয় সূত্র জানিয়েছে, যদি ঢাকা সিটি দক্ষিণের নির্বাচন ডাকসু মেয়াদের মধ্যে হয় সেক্ষেত্রে সাদিক কায়েমকে প্রার্থী করা হবে না। কিন্তু সিটি নির্বাচন যদি ডাকসু মেয়াদের পর হয় তখন সাদিক কায়েমই হবেন মেয়রপ্রার্থী। এভাবেই দলীয়ভাবে বিষয়টি সিদ্ধান্ত হয়েছে।

/এসবি/