যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বগ্রাসী’ আখ্যা দিয়ে প্রতিহতের ঘোষণা ইরানি কর্মকর্তার
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০২ মে ২০২৬, ২০: ৩৮

ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি সংগৃহীত
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করতে হলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি প্রত্যাহার জরুরি।
শনিবার (২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় বিষয় ও আইন বিভাগের মহাপরিচালক হোসেইন নুশাবাদী রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইএসএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
তিনি বলেন, উপসাগরীয় এই কৌশলগত সামুদ্রিক অঞ্চলটি বরাবরই বিদেশি শক্তির লোভের কেন্দ্রবিন্দুতে ছিল। তার ভাষায়, এই অঞ্চল শুধু ভৌগোলিক সম্পদ নয়, বরং ‘ইরানের পরিচয় ও প্রাচীন সভ্যতার অবিচ্ছেদ্য অংশ’।
নুশাবাদী অতীতের উদাহরণ টেনে বলেন, ইতিহাসে ইরান পর্তুগাল, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মতো উপনিবেশবাদী শক্তিকে এই অঞ্চল থেকে বিতাড়িত করেছে। তিনি দাবি করেন, সেই সংগ্রামে দেশটির জনগণ সাহস ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বর্তমান প্রেক্ষাপটেও ইরান তার অবস্থানে অনড়। তার কথায়, দেশটি ‘বিশ্বগ্রাসী আমেরিকার সামরিক তৎপরতা’ প্রতিহত করতে প্রস্তুত এবং এ লক্ষ্যেই তাদের কৌশল নির্ধারিত হচ্ছে।
সূত্র: আল জাজিরা

/এমআর/