সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ নিউমার্কেট, বাড়ছে দুর্ভোগ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ নিউমার্কেট, বাড়ছে দুর্ভোগ
সামান্য বৃষ্টিতেই রাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, ব্যবসায়ী ও ক্রেতারা। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা পর সামান্য বৃষ্টির কারণে নিউমার্কেট, নীলক্ষেত ও আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।




















