সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ নিউমার্কেট, বাড়ছে দুর্ভোগ

ঢাকা কলেজ সংবাদদাতা

সামান্য বৃষ্টিতেই রাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, ব্যবসায়ী ও ক্রেতারা। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা পর সামান্য বৃষ্টির কারণে নিউমার্কেট, নীলক্ষেত ও আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি জমে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত পানিতে ডুবে গেছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পানি মাড়িয়ে গন্তব্যে যেতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ।
জলাবদ্ধতার কারণে নিউমার্কেট এলাকার দোকানপাটে ক্রেতাদের উপস্থিতিও কমে গেছে। অনেক ব্যবসায়ী দোকানের সামনে পানি ঠেকাতে বিভিন্নভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। দীর্ঘ সময় পানি জমে থাকায় পণ্য নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন কেউ কেউ।
এদিকে সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচলেও ধীরগতি দেখা দিয়েছে। রিকশা ও অন্যান্য ছোট যানবাহন পানি পেরিয়ে চলাচল করায় অনেক স্থানে সৃষ্টি হচ্ছে যানজট। পানি ছিটকে পথচারীদের পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তি আরও বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়া নতুন নয়। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প সময়ের বৃষ্টিতেই সড়ক ও ফুটপাতে পানি জমে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা কার্যকরভাবে সংস্কার না করা হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়তে পারে।
নিউমার্কেটের ব্যবসায়ী মাহমুদ বলেন, 'হালকা বৃষ্টি হলেই দোকানের সামনে পানি জমে যায়। এতে ক্রেতারা দোকানে আসতে চান না, আমাদের বিক্রিও কমে যায়। দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না।'
পথচারী হাসিব বলেন, 'অল্প সময়ের বৃষ্টিতেই রাস্তায় পানি জমে হাঁটা কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। সামান্য বৃষ্টিতে যদি এমন অবস্থা হয়, তাহলে ভারী বৃষ্টিতে পরিস্থিতি কী হবে, সেটাই চিন্তার বিষয়।'
ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি নিউমার্কেট এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।