চট্টগ্রামে নকশাবহির্ভূত ৯ ভবন সিলগালা, উচ্ছেদ ১৫ দোকান

সিটিজেন জার্নাল ডেস্ক

চট্টগ্রাম নগরীতে নকশাবহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। সোমবার (২৩ নভেম্বর) বায়েজিদ ও বাকলিয়া থানা এলাকায় পরিচালিত এ অভিযানে চউকের জায়গা দখল করে গড়ে ওঠা ১৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি নকশাবহির্ভূত নির্মাণের দায়ে ৯টি ভবন সিলগালা করা হয়েছে।
চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা ও দায়রা জজ হামীমুন তানজীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় চউকের অথরাইজড অফিসার-১ কাজি কাদের নেওয়াজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে অথরাইজড অফিসার-১-এর আওতাধীন এলাকায় চউকের নিজস্ব জায়গায় অবৈধভাবে নির্মিত ১৫টি দোকান উচ্ছেদ করে জায়গা দখলমুক্ত করা হয়। এ ছাড়া ১০টি ভবনে অভিযান চালানো হয়। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন ও অনুমোদনহীন অংশ নির্মাণের দায়ে ৯টি ভবন তাৎক্ষণিক সিলগালা করা হয়। অন্য একটি ভবনের মালিককে বিধি মেনে নির্মাণকাজ করার জন্য সতর্ক করা হয়।
চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, বাসযোগ্য, নিরাপদ ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে চউক বদ্ধপরিকর। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন ও সরকারি জায়গা দখলের বিরুদ্ধে চউকের অবস্থান কঠোর। জনস্বার্থে এবং নগরীর শৃঙ্খলা ফেরাতে নকশাবহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।