নিউমার্কেটে সংঘর্ষ: যুবদলের ৫ নেতা বহিষ্কার

ঢাকা কলেজ সংবাদদাতা

পেশিশক্তি প্রদর্শন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিউমার্কেট থানা যুবদলের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বুধবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন– নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক মাহবুব, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব শাহাদাত, যুগ্ম আহ্বায়ক ইফতেখার এবং সুমন ওরফে ‘চায়না সুমন’। তাদের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিসহ যেকোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসানো ও চাঁদা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এ ঘটনায় ঢাকা কলেজ শাখা ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকেও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন– ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধা, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার, সদস্য সাগর খান এবং মির্জা গোলাম রায়হান।

ফুটপাতের দোকান নিয়ে সংঘর্ষ: ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার