লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন, ২ ফায়ারকর্মী আহত

সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ফায়ার ফাইটার জয় রায় (৩২) ও আজহারুল (২৬)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
লালবাগ ফায়ার সার্ভিসের সদস্য এনামুল হক বলেন, ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। আগুন নেভানোর সময় তাদের দুই কর্মী আহত হন। পরে রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত দুই ফায়ারকর্মীকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।