কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবলো নিউমার্কেট-মতিঝিল-আরামবাগ এলাকা

নিজস্ব প্রতিবেদক

ভোর থেকে মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে বৃষ্টি শুরু হওয়ার পর নিউমার্কেট, মতিঝিল, আরামবাগসহ বেশ কয়েকটি এলাকায় সড়কে পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও পথচারীরা।
তবে, দীর্ঘ সময়ের গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানিতে নিউমার্কেট ও আশপাশের বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। মতিঝিল ও আরামবাগ এলাকাতেও সড়কের বিভিন্ন অংশে পানি জমে থাকায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া রাজধানীর আরও কয়েকটি নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
পানি জমে থাকায় অনেক পথচারী সড়কের একপাশ থেকে অন্য পাশে যেতে ভোগান্তিতে পড়ছেন। সকালে যানবাহন কম থাকায় এবং সড়কে চলাচলকারী গাড়িগুলো ধীরগতিতে চলাচল করায় ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ।
আরামবাগ এলাকায় বসবাসকারী চাকরিজীবী সোহেল রানা বলেন, সকালে বাসা থেকে বের হয়ে দেখি রাস্তায় হাঁটু সমান পানি। কয়েকটি রিকশা চলাচল করলেও ভাড়া দ্বিগুণ। তাই বাধ্য হয়ে এই পচা পানি মাড়িয়ে অফিসে যেতে হচ্ছে।
এর আগে, আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, আজ (২০ সেপ্টেম্বর) ভোররাত থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
এতে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

বৃষ্টিতে ডুবলো ঢাকা, চরম দুর্ভোগে নগরবাসী