শিরোনাম

বৃষ্টিতে ডুবলো নিউমার্কেট

একেক জনের কাছে বৃষ্টির রেশ একেক রকম। কারও কাছে বৃষ্টি ধরা দেয় দারুণ আনন্দ নিয়ে, বৃষ্টির প্রতিটি ফোঁটায় তারা খুঁজে নেয় রোমাঞ্চ। এই বৃষ্টিই আবার কারও কাছে কষ্টের আরেক নাম। বৃষ্টির পানিতে যে থমকে যায় তাদের উপার্জনের চাকা। ঢাকা শহরেও বৃষ্টি যে এই দুই রূপেই ধরা দেবে, সেটাই স্বাভাবিক। আজ দুপুরে নগরীতে হঠাৎ ঝুম বৃষ্টি এসেছিল নিউমার্কেট এলাকার ফুটপাতের ব্যবসায়ী, পথচলতি আর নিম্ন আয়ের মানুষ এবং যানবাহনের জন্য কষ্টের কারণ হয়ে। মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবে গেছে এই এলাকার সড়ক। কোথাও হাঁটুপানি, কোথাও বা কোমর সমান। সব মিলিয়ে বিঘ্নিত ফুটপাতের ব্যবসা, আটকে যাচ্ছিল রিকশার চাকা।

সিটিজেন ডেস্ক
এ কোনো পুকুর বা ডোবা নয়, ঢাকার নিউমার্কেট এলাকার সড়ক! অল্প বৃষ্টিতেই পানি জমে গেছে, হঠাৎই থমকে গেছে গাড়ির চাকা। তৈরি হয়েছে তীব্র যানজটের। ছবি: সিটিজেন জার্নাল

পানি থই থই চারদিক! এর মধ্যেই চলছে গাড়ি, থেমে নেই রিকশাও। ছবি: সিটিজেন জার্নাল

আহারে ব্যবসা! বৃষ্টির পানিতে ডুবে গেছে ফুটপাত, দোকান গুটিয়ে রেখেছেন ব্যবসায়ী। ছবি: সিটিজেন জার্নাল

রিকশা না চললে ঘুরবে না সংসারের চাকা। তাই তো এমন বৃষ্টি আর জমে থাকা পানিতেও ঘোরাতে হচ্ছে রিকশার চাকা! ছবি: সিটিজেন জার্নাল

কর্মব্যস্ত দুপুরে হঠাৎ ঝুম বৃষ্টি এসে পানিতে ডুবিয়ে দিয়ে গেছে পথঘাট। নিউমার্কেটে কেনাকাটা করতে আসা অনেককেই তাই পথ চলতে হয়েছে এভাবে! ছবি: সিটিজেন জার্নাল

/এমআর/