গত বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন রুবেল হোসেন। এক যুগের দীর্ঘ ক্যারিয়ারে দেশের ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই ডানহাতি পেসারকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।