জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের কঠোর সমালোচনা করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব হাসান। বিশেষ সুবিধা বঞ্চিত হয়েই বিরোধী দলের নেতারা এখন অস্থিরতা দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি।