জীবনের ছয় দশক পেরিয়েছেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নাট্যাঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন তার শ্বশুর, বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত।