
ব্যক্তিগত উপাত্তের নিরাপত্তা জোরদার ও আইনের প্রয়োগ সহজতর করতে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ সংশোধন করেছে অন্তর্বর্র্তী সরকার। সংশোধনীতে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) সমূহের উপাত্তের একটি রিয়াল-টাইম কপি বাংলাদেশের অভ্যন্তরে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বেড়েই চলেছে। ২৫ দিনে বিভিন্ন আসনে প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের ২৭৬টি ঘটনায় মোট ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে এ ধরনের অভিযোগে মামলা হয়েছে ১৭৬টি।

সিএফএ যেসব ক্লাবকে শাস্তি দিয়েছে, তাদের বেশির ভাগই শীর্ষ লিগের। ২০২৫ মৌসুমে চীনের শীর্ষ লিগ চায়নিজ সুপার লিগে (সিএসএল) অংশ নেওয়া ১৬ ক্লাবের মধ্যে ১১টির পয়েন্ট কাটা হবে এবং জরিমানা করা হবে।