নকশার বাইরে ভবনের অংশ ভেঙে দিলো রাজউক

নকশার বাইরে ভবনের অংশ ভেঙে দিলো রাজউক
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নির্মাণাধীন ভবনের অনুমোদনহীন ও নকশাবহির্ভূত অংশসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। একটি ভবনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মিরপুর ১ নম্বরের শাহ আলীবাগ এবং মিরপুর ২ নম্বরের জনতা হাউজিং এলাকায় এই অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বেলা ১১টার দিকে শুরু হওয়া অভিযান বিকাল ৪টার দিকে শেষ হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান, অথরাইজড অফিসার মাসুক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রধান ইমারত পরিদর্শক জয়নাল আবেদীন পিন্টু, ইমারত পরিদর্শক মো. আলীনুর হোসেন।
অভিযানে জনতা হাউজিংয়ের ১০ নম্বর রোড়ের ৭৬ নম্বর ভবনের ৬ তলা একটি ভবনের ৫ তলার দেয়ালের একাংশ ভেঙে ফেলা হয়েছে। একই এলাকার ১৩ নম্বর রোডের ২৬ নম্বর ভবনের ২য় তলার দেয়ালের একাংশ ভেঙে ফেলা হয়। এরপরে, মিরপুর ১ নম্বরের শাহ আলীবাগ এলাকার ১১৫ নম্বর ভবনের দ্বিতীয় তলার অবৈধ স্থাপনা ভাঙা হয়।

পরে আরও কয়েকটি ভবনে অভিযান চালানো হয়। এসময় একটি ভবনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মতিঝিল-ফকিরাপুলে নকশাবহির্ভূত স্থাপনা ভেঙে দিলো রাজউক 