৩৪ জেলায় ভোক্তা অধিকারের অভিযান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা ফেরানো, নকল-ভেজাল প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার ৩৪টি জেলায় ৪৮টি টিমের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭৭টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। ছবি: অধিদপ্তরের সৌজন্যে

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা

খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় বাজার তদারকির অংশ হিসেবে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়

চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় একটি বেকারিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম তদারকি করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা

চাঁদপুরের বাবুরহাট বাজারে শুঁটকি মাছে কৃত্রিম রং মেশানো এবং পচা শুঁটকি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের প্রমাণ পান অভিযানের কর্মকর্তারা

বরিশাল নগরীর কাটপট্টি রোড এলাকায় ওষুধের দোকান বা ফার্মেসিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম তদারকি করা হয়

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস মোড়ে একটি রেস্টুরেন্টে অভিযান চালান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা

/এমআর/