রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড
ইকবালউদ্দিন চৌধুরী

পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় পৃথক দুই ধারায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ ৮ জনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি বরাদ্দ প্লট বাতিল ও অর্থদণ্ডও দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার নবম বিশেষ জজ আব্দুস সালাম এর রায় ঘোষণা করেন।

এছাড়া বরাদ্দ দুটি প্লট বাতিল করেছেন আদালত। মামলার অপর আসামিরা হলেন, রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, ওয়াহেদুল ইসলাম, জাফর উল্লাহ, জহুরুল হক, রেজাউল করিম তরফদার এবং প্লট গ্রহিতা শওকত আজীজ ও আশফাক আজীজ। এছাড়া প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে বৈধ আবেদনকারীদের সুযোগ না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এছাড়া জামানত প্রত্যাহার করে নেওয়ার পর, আবেদন বাতিল হওয়া সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে লাভবান হওয়ার ইচ্ছায় ২ জনকে মোট ১০ কাঠার দুটি প্লট বরাদ্দ পাইয়ে দেয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খন্দকার শামিম হোসেন।

/জেএইচ/