সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৫০ লাখ টাকা জরিমানা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের ইউএস ওপেনে ম্যাচ হারলেই ব্যাগ গুছিয়ে কোর্ট ছাড়ার সুযোগ নেই। খেলোয়াড়দের জন্য চালু হয়েছে নতুন নিয়ম, ম্যাচ শেষে জয়ী ও পরাজিত, দুই খেলোয়াড়কেই সাংবাদিকদের মুখোমুখি হতে হবে। নিয়ম ভাঙলে গুনতে হবে প্রায় ৫০ লাখ টাকা জরিমানা।
ইউএস ওপেনের নিয়মের ৪৯ নম্বর ধারায় বলা হয়েছে, প্রতিটি ম্যাচ শেষে দুই খেলোয়াড়কেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে হবে এবং সেখানে থেকে প্রশ্নের উত্তর দিতে হবে। তবে অসুস্থতা বা চোট থাকলে আয়োজকদের অনুমতি নিয়ে সংবাদ সম্মেলন এড়ানো যাবে।
টেনিসে সাধারণত জয়ী খেলোয়াড়ই কোর্ট ও সংবাদমাধ্যমের সামনে কথা বলেন। পরাজিত খেলোয়াড় দ্রুত কোর্ট ছাড়েন। ইউএস ওপেনের নতুন নিয়মে সেই চিত্র বদলে যাচ্ছে।
এর আগে গেল উইম্বলডনে হারের পর সাংবাদিকদের সামনে না এসে ভিডিওবার্তা দিয়েছিলেন সেরিনা উইলিয়ামস। তবে ইউএস ওপেনে ম্যাচ হারলেও সাংবাদিকদের মুখোমুখি হতেই হবে।

এবার খেলোয়াড়দের ফোন কেড়ে নিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড