জিগাতলায় হেরিটেজ ইন্টার কন্টিনেন্টালকে লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি

রাজধানীর জিগাতলায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যোপকরণ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হেরিটেজ ইন্টার কন্টিনেন্টাল রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বে রাজধানীর জিগাতলার সাত মসজিদ রোডে অবস্থিত হেরিটেজ ইন্টার কন্টিনেন্টালে অভিযান চালানো হয়।
অভিযানকালে রেস্টুরেন্টটির রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ণ অনথন পাতি ও ক্র্যাব সস সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া আমদানিকারকের তথ্যবিহীন বিভিন্ন বিদেশি খাদ্যোপকরণ, যেমন সয়া সস, চিকেন পাউডার ও কাশ্মীরি মরিচ সংরক্ষণ ও ব্যবহার করা হচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ।
এ ছাড়া হালনাগাদ ট্রেড লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ এবং পানি পরীক্ষার সনদ প্রদর্শনেও ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।
এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সহায়ক কর্মী এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।