এক্সে যুক্ত হচ্ছে গ্রোক চ্যাটবটের এআই এজেন্ট

সিজেডএন ডেস্ক

এতদিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সঙ্গে মানুষের যোগাযোগ মূলত প্রশ্ন ও উত্তরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ব্যবহারকারী কোনো প্রশ্ন করলে, এআই তার উত্তর দিত, আর কথোপকথন শেষ হলে সেশনের কার্যক্রমও সেখানেই থেমে যেত। তবে এআইয়ের নতুন প্রজন্ম এই প্রচলিত ধারণাকে বদলে দিচ্ছে। স্থায়ীভাবে কাজ করতে সক্ষম এআই এজেন্টের ধারণাকে সামনে রেখে এবার নতুন ধরনের ‘গ্রোক বট’ চালু করেছে এক্স ডট এআই।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এআই প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে অনেক নতুন পরিভাষাও যুক্ত হয়েছে। চ্যাট সেশন, কনটেক্সট উইন্ডো, প্রম্পট, সিস্টেম প্রম্পট, প্রজেক্ট, স্কিল ও কানেক্টরের মতো শব্দ এখন প্রযুক্তি ব্যবহারের সঙ্গে পরিচিত। তবে এসব ধারণা নতুন ব্যবহারকারীদের কাছে অনেক সময় জটিল মনে হতে পারে। সেই জটিলতা কমিয়ে এআইকে আরও সহজে কাজে লাগানোর লক্ষ্যেই গ্রোক বটের কাঠামো তৈরি করা হয়েছে।
গ্রোক বট মূলত একটি স্বতন্ত্র পরিচয় ও দীর্ঘস্থায়ী কার্যক্ষমতাসম্পন্ন এআই এজেন্ট। প্রতিটি বটের নিজস্ব মেমোরি, রানটাইম পরিবেশ এবং বিভিন্ন ধরনের টুল ব্যবহারের সক্ষমতা রয়েছে। ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগের জন্য রয়েছে চ্যাট ব্যবস্থা। অন্যদিকে প্রম্পটের মাধ্যমে বটকে কোনো নির্দিষ্ট কাজের নির্দেশ বা প্রয়োজনীয় তথ্য দেওয়া যায়। কোনো প্রম্পট একবার ব্যবহার করার পর চাইলে সেটিকে ‘স্কিল’ হিসেবে সংরক্ষণ করা সম্ভব। পরবর্তীতে নির্দিষ্ট রুটিনের আওতায় সেই স্কিল স্বয়ংক্রিয়ভাবেও ব্যবহার করতে পারে বট।
বটের সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো টুল। এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য খোঁজা, সফটওয়্যার ব্যবহার, এপিআইয়ের সঙ্গে সংযোগ কিংবা শেলভিত্তিক বিভিন্ন কাজ সম্পন্ন করা সম্ভব। একই সঙ্গে ‘আর্টিফ্যাক্ট’ ব্যবস্থার মাধ্যমে ডকুমেন্ট, কোড বা অন্যান্য প্রয়োজনীয় ফাইল তৈরি ও সম্পাদনা করতে পারে বট। ফলে ব্যবহারকারীকে প্রতিটি প্রযুক্তিগত প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত হতে হয় না; প্রয়োজনীয় জটিল কাজের বড় অংশই বট নিজে সামলে নিতে পারে।
গ্রোক বটের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর স্থায়ী স্মৃতিশক্তি। প্রচলিত এআই চ্যাটে একটি কথোপকথন হারিয়ে গেলে বা চ্যাট হিস্ট্রির নিচে চলে গেলে ব্যবহারকারীকে অনেক সময় নতুন করে প্রসঙ্গ ব্যাখ্যা করতে হয়। কিন্তু স্থায়ী এজেন্টের ক্ষেত্রে সেই প্রয়োজন অনেকটাই কমে আসে। একটি গ্রোক বটের নির্দিষ্ট নাম, পরিচয়, অবতার ও শিরোনাম থাকতে পারে। একই সঙ্গে আগের কাজ এবং কথোপকথনের তথ্য মনে রেখে পরবর্তী সময়ে সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার সক্ষমতাও রয়েছে।
এক্স জানিয়েছে, গ্রোক বটের নকশায় অপ্রয়োজনীয় জটিলতা ও অতিরিক্ত ফিচার এড়িয়ে প্রয়োজনীয় বিষয়গুলোকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো ব্যবহারকারীর কাজের চাপ কমানো, পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয় করা এবং নির্দিষ্ট কাজ আরও ধারাবাহিক ও কার্যকরভাবে সম্পন্ন করা।

কৃত্রিম বুদ্ধিমত্তায় ১০০ প্রভাবশালী ব্যক্তির নাম ঘোষণা টাইমসের