শিরোনাম

স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত মানুষ, পত্রিকা পড়ার সময় পান কিনা কে জানে: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত মানুষ, পত্রিকা পড়ার সময় পান কিনা কে জানে: রুমিন ফারহানা
সংসদ অধিবেশনে কথা বলছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: ভিডিও থেকে নেওয়া

গত সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়েছে এবং এর মধ্যে দুই হাজারের বেশি শিশুর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে আয়োজিত সভায় সন্তানদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬’- নিয়ে নিজের প্রস্তাবে পক্ষে আলোচনায় রুমিন ফারহানা এসব কথা বলেন।

বক্তব্যে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘আমি আমরা বক্তব্যের শুরুতে যে বিষয়টির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করবো, সেটা গুমের মধ্যে পড়বে না। তবে বিষয়টি অন্তত উদ্বেগজনক বলেই আমি এ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। গত সাত মাসে, জানুয়ারি থেকে জুলাই ২০২৬ পর্যন্ত ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়। এর মধ্যে দুই হাজারের বেশি শিশু নিখোঁজ আছে, যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘এসব শিশুদের পরিবার আজকে একটি সভার আয়োজন করছে, যেখানে তারা বলছে–আমাদের সন্তানদের ফিরিয়ে দিন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে রুমিন ফারহানা বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত আছেন, সে কারণেই উনাকে বিষয়টি একটু মনে করিয়ে দিলাম। উনি ব্যস্ত মানুষ, পত্রিকা পড়ার সময় পান কি না কে জানে।’

/এফআর/