শিরোনাম

১০ সংসদীয় কমিটির একটিরও সভাপতি পদ পায়নি বিরোধী দল

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
১০ সংসদীয় কমিটির একটিরও সভাপতি পদ পায়নি বিরোধী দল
ত্রয়োদশ জাতীয় সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের আরও ১০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন গঠিত এসব কমিটির একটিতেও সভাপতি হিসেবে বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে রাখা হয়নি।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি। নতুন ১০টিসহ এখন পর্যন্ত ৩৬টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে কেবল সরকারি হিসাব কমিটির সভাপতির পদ বিরোধী দলের একজন সদস্য পেয়েছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদে পৃথকভাবে ১০টি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো অনুমোদন করা হয়।

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবদুস সালাম পিন্টুকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন আবুল খায়ের ভূঁইয়া।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মুন্সী রফিকুল আলমকে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এ কে এম সেলিম রেজা হাবিবকে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন শামছুর রহমান শিমুল বিশ্বাস। নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জয়নুল আবদিন ফারুক।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে খায়রুল কবির খোকনকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মাহমুদা হাবীবা।

এ ছাড়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বরকতউল্লা বুলুকে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আবদুল ওয়াদুদ ভূঁঞা।

এদিন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। কমিটির সভাপতি পদ থেকে গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবর্তে বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেনকে নতুন সভাপতি করা হয়েছে।

/এমআর/