দিল্লিতে ছয় তলা ভবন ধস: নিহত ৩, জীবিত উদ্ধার ৯

সিজেডএন ডেস্ক

ভারতের রাজধানী দিল্লির সাউথ ক্যাম্পাসের কাছে সত্যনিকেতন এলাকায় একটি ৬ তলা ভবন ধসের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ধসে পড়া ‘হোস্টেল ডেজ’ নামের ভবনটি মূলত ৭৫ শয্যার একটি পুরুষ পিজি (পেয়িং গেস্ট) হিসেবে ব্যবহৃত হতো। দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে ভবনটি ধসে পড়ায় ভেতরে থাকা বহু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ সরিয়ে এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ভেতরে আরও অনেকেই আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দুর্ঘটনার সময় ভবনটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরোনো এ ভবনটির বেসমেন্টে কিছুদিন ধরে সংস্কার কাজ চলছিল, যা ভবনের কাঠামোকে আরও দুর্বল করে দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই স্থানীয় মানুষ নিজেদের উদ্যোগে উদ্ধারকাজে নেমে পড়েন। ভারী কোনো যন্ত্রপাতির অপেক্ষা না করেই তারা খালি হাতে কংক্রিটের স্ল্যাব সরিয়ে আটকা পড়াদের বের করার চেষ্টা করেন। ধসে পড়া স্ল্যাবের নিচ থেকে অনেক শিক্ষার্থী বাঁচার আকুতি জানিয়ে বন্ধুদের কাছে ফোন করছিলেন, যা চারপাশের পরিবেশকে ভারি করে তোলে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও স্থানীয়দের আপ্রাণ চেষ্টা চালাতে দেখা যায়।
খবর পেয়ে উদ্ধারকাজে যুক্ত হয় দিল্লি পুলিশ, এনডিআরএফ, ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমন্বিত দল। উদ্ধারকাজ তদারকি করতে নিউ দিল্লির জয়েন্ট সিপি এবং সাউথ-ওয়েস্ট জেলার পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। বড় বড় স্ল্যাব সরানোর জন্য ১২টি ফায়ার টেন্ডার ও এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের ভবন খালি করে নেওয়া হয়েছে এবং অতিরিক্ত ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ।
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। অন্যদিকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তারাঞ্জিত সিং সান্ধু সকল সংস্থাকে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রথম দুজনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা।
সূত্র: এনডিটিভি

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা