শ্রীলঙ্কার কাছে শেষ ওভারে হার বাংলাদেশের

সিজেডএন ডেস্ক

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রবিবার (৬ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৮ উইকেটে ১১৪ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে শেষ ওভারে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জেতে শ্রীলঙ্কা দল।
জয়ের জন্য শেষ তিন ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২৯ রান। ইনিংসের ১৮তম ওভারে রিতু মনি দেন ১৬ রান। ১৯তম ওভারটি করেন নাহিদা আক্তার। প্রথম ৫ বলে তিনি দেন ৫ রান। তবে ওভারের শেষ বলে ছক্কা হজম করেন। তাতে সমীকরণ নেমে আসে ৬ বলে ২ রানে।
ওভারের প্রথম দুই বলেই জয় পায় শ্রীলঙ্কা। হার্ষিতা সামারাবিক্রমা ৩৭ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ২ ছক্কা। এছাড়া ১৮ রান করেন নিলাকসিকা সিলভা। ১১ রানে অপরাজিত থাকেন কৌশিনি নুথাঙ্গনা।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন মারুফা আক্তার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে। দলীয় ৩১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। চতুর্থ উইকেটে ৪১ রানের জুটি ইনিংসে সর্বোচ্চ। ওপেনার দিলারা আক্তার করেন ২৬ বলে ২৬ রান। তার ইনিংসে ছিল ৪টি চার।
এছাড়া সোবহানা মোস্তারি ৩৪ রানের ইনিংস খেললেও তারটি ছিল আরও ধীর গতির। ৪১ বলে ৩৪ রান করেন সোবহানা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন মাত্র ৪ রান। শেষ দিকে ১৪ রান করেন ফাহিমা খাতুন, তাতে দলের সংগ্রহ ১০০ পেরোয়।
শ্রীলঙ্কার বাঁ-হাতি স্পিনার চামুদি প্রাবোদা ২১ রানে নেন ৩ উইকেট। ম্যাচসেরা হন হার্ষিতা সামারাবিক্রমা।
গ্রুপে দুই ম্যাচ খেলে একটি জয় ও হার বাংলাদেশের। শ্রীলঙ্কা তিন ম্যাচের সব জিতলো।

সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৫০ লাখ টাকা জরিমানা
বার্সেলোনার গোল উৎসবে ইয়ামালের ২