প্রশান্ত মহাসাগরের গভীরে সূর্যের আলো ছাড়াই তৈরি হচ্ছে অক্সিজেন

সিটিজেন জার্নাল ডেস্ক

প্রশান্ত মহাসাগরের তলদেশে অক্সিজেন তৈরির এক বিস্ময়কর প্রক্রিয়ার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সাধারণত সমুদ্রের গভীরতা বাড়ার সঙ্গে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কথা। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রশান্ত মহাসাগরের তলদেশে উল্টো চিত্র। সেখানে অক্সিজেনের মাত্রা বাড়ছে।
গবেষণায় সমুদ্রতলের অক্সিজেনের ওঠানামা পর্যবেক্ষণে বেন্থিক চেম্বার নামের বিশেষ যন্ত্র ব্যবহার করেন বিজ্ঞানীরা। ২৫টি চেম্বারে পরিচালিত পরীক্ষায় দেখা যায়, মাত্র ৪৭ ঘণ্টার ব্যবধানে অক্সিজেনের ঘনত্ব কমার পরিবর্তে উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুরুতে প্রতি লিটার পানিতে অক্সিজেনের গড় ঘনত্ব ছিল ১৮৫ দশমিক ২ মাইক্রোমোল। পরীক্ষা শেষে বিভিন্ন চেম্বারে তা বেড়ে ২০১ থেকে ৮১৯ মাইক্রোমোলে পৌঁছায়।
এই অস্বাভাবিক অক্সিজেন উৎপাদনের সঙ্গে সমুদ্রের তলদেশে ছড়িয়ে থাকা পলিমেটালিক নডিউল বা ধাতবসমৃদ্ধ ক্ষুদ্র পিণ্ডের সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকেরা।
তাদের ধারণা, এসব পিণ্ডের পৃষ্ঠে সৃষ্ট বৈদ্যুতিক বিভব সমুদ্রের পানিকে ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেনে রূপান্তর করতে পারে। সূর্যালোক ছাড়াই এভাবে অক্সিজেন উৎপাদনের ঘটনাকে গবেষকেরা ‘ডার্ক অক্সিজেন’ হিসেবে উল্লেখ করছেন।
প্রশান্ত মহাসাগরের ক্ল্যারিওন-ক্লিপারটন জোনের নাউরু ওশান রিসোর্সেস ইনকরপোরেটেডের ডি লাইসেন্স এলাকায় এই গবেষণা পরিচালিত হয়। অঞ্চলটির সমুদ্রতলজুড়ে বিপুল পরিমাণ পলিমেটালিক নডিউল রয়েছে।
পরীক্ষার ফলাফল অনুযায়ী, সেখানে প্রতিদিন প্রতি বর্গমিটারে ১ দশমিক ৭ থেকে ১৮ মিলিমোল পর্যন্ত ডার্ক অক্সিজেন উৎপন্ন হয়েছে।
অক্সিজেন তৈরির সম্ভাব্য প্রক্রিয়া বুঝতে ১২টি পলিমেটালিক নডিউলের পৃষ্ঠের ১৫৩টি স্থানে বৈদ্যুতিক বিভব পরিমাপ করেন বিজ্ঞানীরা। এতে কয়েকটি নমুনায় সর্বোচ্চ শূন্য দশমিক ৯৫ ভোল্ট বিভব পাওয়া যায়। সাধারণভাবে পানির তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হাইড্রোজেন ও অক্সিজেন আলাদা করতে অন্তত ১ দশমিক ২৩ ভোল্ট শক্তি প্রয়োজন হয়। এর পাশাপাশি অতিরিক্ত শক্তিও দরকার হয়।
বিজ্ঞানীদের ধারণা, নডিউলের অভ্যন্তরে থাকা বিভিন্ন ধাতব স্তরের মধ্যে সৃষ্ট বিভব পার্থক্য এই প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। এর ফলে সমুদ্রের পানি ভেঙে অক্সিজেন ও হাইড্রোজেন তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়।
তবে সব পরীক্ষায় অক্সিজেন উৎপাদনের হার একই রকম ছিল না। কোনো কোনো ক্ষেত্রে উৎপাদনের গতি কমে যাওয়ার ঘটনাও দেখা গেছে। এ কারণে নডিউলের পৃষ্ঠের আয়তন এবং অক্সিজেন তৈরির হারের মধ্যে সম্পর্ক থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা। সমুদ্রের গভীরে সূর্যালোক ছাড়াই অক্সিজেন উৎপাদনের এই সম্ভাব্য প্রক্রিয়া সামুদ্রিক পরিবেশ ও গভীর সমুদ্রের প্রাণের অস্তিত্ব সম্পর্কে বিজ্ঞানীদের প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে।

পৃথিবীর আকাশে নতুন চাঁদ