চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে নতুন ফিচার

চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে নতুন ফিচার
সিটিজেন জার্নাল ডেস্ক

চ্যাটজিপিটির সাধারণ কথোপকথনের জন্য নির্ধারিত ‘চ্যাট’ বিভাগে নতুন ফিচার ‘জিপিটি-৬.২ সল’ যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে ওপেনএআই। এর আগে গত সপ্তাহে চ্যাটজিপিটি ওয়ার্ক ও কোডেক্সে মডেলটি চালু করা হয়। এবার সাধারণ ব্যবহারকারীদের কথোপকথনেও নতুন মডেলটির সুবিধা পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে প্লাস, প্রো, বিজনেস ও এন্টারপ্রাইজ প্যাকেজের গ্রাহকেরা এ সুবিধা পাচ্ছেন।
ওপেনএআইয়ের মতে, প্রতিদিনের বিভিন্ন কাজে আরও উন্নত সহায়তা দেওয়ার লক্ষ্যেই জিপিটি-৬.২ সল তৈরি হয়েছে। মডেলটি জটিল নির্দেশনা বুঝতে, প্রয়োজন অনুযায়ী ইন্টারনেটে তথ্য অনুসন্ধান করতে এবং একাধিক বিষয় বিশ্লেষণ করে প্রাসঙ্গিক উত্তর দিতে সক্ষম। পাশাপাশি বিস্তারিত নির্দেশনা মেনে কাজ সম্পন্ন করা এবং ছবি বিশ্লেষণেও এর সক্ষমতা রয়েছে। ফলে কথোপকথনের ধরন ও প্রেক্ষাপট বুঝে ব্যবহারকারীদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আরও কার্যকর পরামর্শ দিতে পারবে মডেলটি। তবে ফ্রি ও গো প্যাকেজের গ্রাহকদের জন্য আপাতত এ সুবিধা থাকছে না।
ওপেনএআইয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, সংবেদনশীল ও জটিল কথোপকথনে ৯১ থেকে ৯৪ শতাংশ ক্ষেত্রে নিরাপত্তানীতি অনুসরণ করে উত্তর দিয়েছে নতুন মডেলটি। বিপরীতে, একই পরীক্ষায় জিপিটি-৬-এর সাফল্যের হার ছিল ৭৭ থেকে ৮০ শতাংশ।
এদিকে, চ্যাটজিপিটি থেকে পুরোনো কয়েকটি মডেল সরিয়ে নেওয়ার সময়সূচিও প্রকাশ করেছে ওপেনএআই। আগামী ২৩ ডিসেম্বর থেকে চ্যাট, ওয়ার্ক ও কোডেক্সে জিপিটি-৫.৬ সল ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যাবে। একই তারিখে ওয়ার্ক ও কোডেক্স থেকে প্রত্যাহার করা হবে জিপিটি-৫.৬ টেরা মডেলও। তবে চ্যাটজিপিটির সাধারণ চ্যাট বিভাগে টেরা মডেলটি রাখা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি প্রতিষ্ঠানটি।

চ্যাটবটকে গালি দিলে নিজেরই ক্ষতি, বলছে গবেষণা