হোয়াটসঅ্যাপের যে ফাঁদে পড়লে মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

সিটিজেন জার্নাল ডেস্ক

প্রযুক্তির উন্নতি ও ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে জালিয়াতি ও প্রতারণা। হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ারিং সুবিধা ব্যবহার করে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং ফ্রড’ নামে পরিচিত এই প্রতারণায় একটি কলের মাধ্যমেই ব্যবহারকারীর গোপন তথ্য চলে যেতে পারে তাদের হাতে। সম্প্রতি এ বিষয়ে সতর্ক করেছে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ানকার্ড।
যেভাবে প্রতারণার ফাঁদে পড়েন ব্যবহারকারীরা
সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারকরা ব্যাংক বা বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়ে গ্রাহকদের ফোন করে। এরপর ব্যাংক অ্যাকাউন্টে জরুরি সমস্যা হয়েছে জানিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং চালু করতে বলে। ব্যবহারকারী এতে সম্মতি দিলেই তার ফোনের পর্দায় থাকা বিভিন্ন তথ্য দেখে অর্থ হাতিয়ে নেন প্রতারকরা।
এর মাধ্যমে পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যক্তিগত বার্তা এবং ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) হাতিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়। এসব তথ্য ব্যবহার করে প্রতারকরা অনুমতি ছাড়া আর্থিক লেনদেন করতে পারে। এমনকি ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও নিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ফোনে কী-লগারের মতো ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করে ব্যবহারকারীর টাইপ করা প্রতিটি তথ্য রেকর্ড করার চেষ্টা করে প্রতারকরা। এতে ব্যাংক ও সামাজিক যোগাযোগমাধ্যমের পাসওয়ার্ডও চুরি হতে পারে।
প্রতারকরা সাধারণত মানুষের বিশ্বাস আর আতঙ্ককে কাজে লাগায়। ব্যাংক অ্যাকাউন্টে জরুরি সমস্যা হয়েছে কিংবা দ্রুত ব্যবস্থা না নিলে অর্থ হারানোর আশঙ্কা রয়েছে এমন কথার্বার্তা যে কাউকে আতঙ্কিত করতে পারে। এই সুযোগে স্ক্রিন শেয়ারিং চালু করতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে চাপ দেয়। স্ক্রিন শেয়ারিং চালু হলে প্রতারকরা সরাসরি ব্যবহারকারীর ফোনের কার্যক্রম দেখতে পারে। কিছু ব্যাংকিং অ্যাপে স্ক্রিন রেকর্ডিং বন্ধ রাখার নিরাপত্তাব্যবস্থা থাকলেও স্ক্রিন শেয়ারিংয়ের কারণে ব্যবহারকারী ঝুঁকিতে পড়তে পারেন।
যেভাবে নিরাপদ থাকবেন
- ফোনকারীর পরিচয় ব্যাংকের আনুষ্ঠানিক নম্বর বা মাধ্যমে যাচাই করুন
- অপরিচিত বা সন্দেহজনক কারও অনুরোধে স্ক্রিন শেয়ারিং চালু করবেন না
- স্ক্রিন শেয়ারিংয়ের সময় ব্যাংকিং অ্যাপ ব্যবহার করবেন না
- অপরিচিত উৎস থেকে অ্যাপ ইনস্টল করার অনুমতি বন্ধ রাখুন
- অপরিচিত নম্বরের কল ও সন্দেহজনক যোগাযোগ এড়িয়ে চলুন
- কেউ দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দিলে সতর্ক থাকুন
- সন্দেহজনক নম্বরের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক কখনো ফোনে গ্রাহকের কাছে ওটিপি বা পাসওয়ার্ড জানতে চায় না। তাই কেউ বললেই এসব তথ্য শেয়ার করবেন না। সচেতনতা, সতর্কতা এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখাই এ ধরনের ডিজিটাল প্রতারণা থেকে সুরক্ষিত রাখতে পারে।
সূত্র: গালফ নিউজ

নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, কী আছে এতে?