১৩ বছরের অপেক্ষার অবসান, গেমটি খেলতে ছুটিতে গেমাররা!

সিটিজেন জার্নাল ডেস্ক

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গেমিং দুনিয়ার অন্যতম প্রতীক্ষিত ভিডিও গেম Grand Theft Auto VI (GTA 6)। ২০২৬ সালের ১৯ নভেম্বর গেমটির আনুষ্ঠানিক বৈশ্বিক যাত্রা শুরু হয়েছে। তবে বিভিন্ন টাইম জোনের কারণে নিউজিল্যান্ডের গেমারদের সবার আগে গেমটি খেলার সুযোগ তৈরি হয়েছে।
GTA সিরিজের সর্বশেষ প্রধান সংস্করণ GTA V প্রকাশিত হয়েছিলো ২০১৩ সালে। এরপর থেকেই পরবর্তী সংস্করণের অপেক্ষায় ছিলেন বিশ্বের কোটি কোটি গেমার। দীর্ঘ প্রতীক্ষার পর GTA 6-এর আগমনকে ভিডিও গেম ইন্ডাস্ট্রির অন্যতম বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
গেমটি ঘিরে উন্মাদনা এতটাই বেশি যে, বিভিন্ন দেশের অসংখ্য গেমার লঞ্চের দিনটি উদযাপন করতে আগে-ভাগেই ছুটির পরিকল্পনা করেছেন। শুধু সাধারণ গেমারই নন, গেমিং কমিউনিটি, স্ট্রিমার ও কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যেও গেমটি নিয়ে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। এমনকি GTA 6-এর প্রি-লোড শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন দেশে ইন্টারনেট ট্রাফিকের ব্যাপক চাপ তৈরি হয়েছে।
Rockstar Games-এর তৈরি এই নতুন গেমের গল্পের পটভূমি যুক্তরাষ্ট্রের কাল্পনিক অঙ্গরাজ্য Leonida। এর অন্যতম প্রধান শহর Vice City, যা মূলত মায়ামি শহর থেকে অনুপ্রাণিত। গেমটির প্রধান দুই চরিত্র Jason Duval এবং Lucia Caminos। অপরাধজগতের নানা ঘটনা, ষড়যন্ত্র এবং রোমাঞ্চকর অভিযানের মধ্য দিয়ে এগিয়ে যাবে তাদের গল্প।

GTA 6-এ থাকছে আরও বিস্তৃত ওপেন ওয়ার্ল্ড, উন্নত গ্রাফিকস, বাস্তবসম্মত পরিবেশ এবং আরও সমৃদ্ধ গেমপ্লে অভিজ্ঞতা। খেলোয়াড়রা মূল মিশনের বাইরেও বিশাল গেমিং জগৎ ঘুরে দেখতে এবং বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারবেন।
প্রাথমিকভাবে গেমটি PlayStation 5 এবং Xbox Series X|S-এর জন্য প্রকাশ করা হয়েছে। PC সংস্করণের মুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি।
গেমটির বিশাল প্রত্যাশার পেছনে রয়েছে GTA সিরিজের দীর্ঘ ইতিহাস। এর আগের সংস্করণ GTA V বিশ্বজুড়ে ২০০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। ফলে GTA 6-এর বাণিজ্যিক সাফল্য নিয়েও গেমিং ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা।
সব মিলিয়ে GTA 6 শুধু একটি নতুন ভিডিও গেমের মুক্তি নয়, বরং আধুনিক গেমিং প্রযুক্তি, ওপেন-ওয়ার্ল্ড অভিজ্ঞতা এবং ইন্টারঅ্যাকটিভ বিনোদনের নতুন সম্ভাবনার এক বড় পরীক্ষা। এখন দেখার বিষয়, গেমটি গেমারদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে এবং ভিডিও গেম ইন্ডাস্ট্রিতে কতটা নতুন ইতিহাস তৈরি করতে পারে।

আইওটিতে বদলে যাচ্ছে প্রযুক্তির দুনিয়া