‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে সতর্কবার্তা মেটার

সিটিজেন জার্নাল ডেস্ক

মানব বুদ্ধিমত্তাকে বহুগুণে ছাড়িয়ে যাওয়া অতি-বুদ্ধিমত্তার আবির্ভাব আসন্ন এবং এর ওপর মানবজাতির নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন মেটার চিফ এআই অফিসার আলেকজান্ডার ওয়াং। এআই জায়ান্ট অ্যানথ্রোপিকের এক কর্মী গণিতের অন্যতম কঠিন সমস্যা রাইম্যান হাইপোথিসিস সমাধানে ক্লড পদ্ধতি ব্যবহার করার ঘোষণা দেওয়ার পর রবিবার (২২ নভেম্বর) এ সতর্কবার্তা দেন ওয়াং। তিনি বলেন, শুধু বুদ্ধিবৃত্তিক শক্তির দিক থেকে এ যুগান্তকারী আবিষ্কারটি মানুষের যেকোনো অর্জনকে ম্লান করে দিয়েছে।
২৯ বছর বয়সী এ কর্মকর্তা মনে করেন, এ মাইলফলক থেকে বোঝা যায় নতুন এআই মডেলগুলো নিজেদের উন্নতি সাধনে অতিমানবীয় হবে। পাশাপাশি জীববিজ্ঞান, অস্ত্রশস্ত্র ও অর্থনীতির মতো ক্ষেত্রগুলোতে গবেষণাকেও ব্যাপকভাবে ত্বরান্বিত করবে।
এক্সে দেওয়া এক পোস্টে ওয়াং লিখেছেন, অতি-বুদ্ধিমত্তা আসছে। তার মতে, আগামী এক বছরে মানুষ কীভাবে আচরণ করে, তার ওপরই নির্ভর করবে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে। গত বছর মেটার প্রথম চিফ এআই অফিসার হিসেবে যোগ দেওয়ার আগে স্কেল এআই-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন ওয়াং। তিনি বলেছেন, কোনো এআই যদি বাধাহীন পুনরাবৃত্তিমূলক আত্ম-উন্নয়ন অর্জন করে বা প্রতিটি ক্ষেত্রে মানুষের চেয়ে ১০০০ গুণ বেশি বুদ্ধিমান ও সক্ষম হয়, তাহলে মানবজাতি সেটিকে নিয়ন্ত্রণ করতে পারবে এমন সম্ভাবনা কম।
ওয়াংয়ের ভাষায়, এখন যেহেতু আমরা এমন একটি পর্যায়ে আছি যেখানে সক্ষমতার অগ্রগতির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমস্যাগুলো সম্ভবত সমাধান হয়ে গেছে, তাই আমাদের কেবল নিরাপত্তা, সমন্বয় ও সুরক্ষার মতো অত্যন্ত জরুরি ক্ষেত্রগুলোতে অগ্রসর করলেই চলবে না, বরং আমরা কীভাবে বিচক্ষণতার সঙ্গে অগ্রসর হতে পারি, তা নিয়েও ভাবনা শুরু করতে হবে।”
আগস্টে প্রকাশিত এক প্রবন্ধে এআই নিয়ে আলোচনাগুলোকে হতাশায় পূর্ণ বলে মন্তব্য করেছিলেন জাকারবার্গ। তার মতে, এ প্রযুক্তির ফলে আরও বেশি মানুষ বৃহত্তর সমৃদ্ধি, স্বাস্থ্য এবং স্বাধীনতা ভাগ করে নিতে পারবে।
ওয়াং জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে সমাজের ‘হস্তান্তর’ মেনে নেওয়া আমাদের উচিত নয়। আমাদের এমন একটি প্রযুক্তি গড়ে তোলার জন্য সচেষ্ট হওয়া উচিত যা মানবজাতির জন্য একটি ইতিবাচক ভবিষ্যৎ বয়ে আনবে, যেখানে সকল মানুষের থাকবে বৃহত্তর স্বাধিকার ও ক্ষমতায়ন। ওয়াংয়ের বিশ্বাস, ইতিবাচক ভবিষ্যৎ গড়া সম্ভব, সেজন্য পুরো শিল্পকেই প্রচলিত ধারা থেকে সরে এসে ভিন্নভাবে ভাবতে হবে।
সূত্র: আল জাজিরা

হোয়াটসঅ্যাপের যে ফাঁদে পড়লে মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট