জিটিএ ৬ খেলতে গিয়ে খোয়াতে পারেন অর্থ ও তথ্য

সিটিজেন জার্নাল ডেস্ক

বর্তমানে বিশ্বজুড়ে গেমারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। গেমটি কম্পিউটারে খেলার সুযোগ পাওয়ার আশায় অনেকেই অনলাইনে খুঁজছেন এর পিসি সংস্করণ। আর গেমারদের এই আগ্রহকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে সাইবার অপরাধীরা। ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে জিটিএ ৬-এর নামে অসংখ্য ভুয়া ডাউনলোড ফাইল। এসব ফাইলের আড়ালে লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক ম্যালওয়্যার, যা দিয়ে ব্যক্তিগত তথ্য ও অর্থ চুরির পাশাপাশি ব্যবহারকারীর কম্পিউটারকে গোপনে ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের কাজে ব্যবহার করতে পারে হ্যাকাররা।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির তথ্যমতে, জিটিএ ৬-কে ঘিরে ছড়িয়ে পড়া অধিকাংশ প্রতারণার কৌশল সহজেই শনাক্ত করা সম্ভব। তবে গেমটির সোর্স কোড ফাঁস হয়েছে কিংবা কম্পিউটারের জন্য ক্র্যাক সংস্করণ তৈরি করা হয়েছে-এমন প্রচারণায় বিশ্বাস করলেই বিপদে পড়তে পারেন ব্যবহারকারীরা।
বিভিন্ন অনলাইন ফোরাম ও ওয়েবসাইটে দাবি করা হচ্ছে, জিটিএ ৬-এর ক্র্যাক সংস্করণ তৈরি করে তা কম্পিউটার ও মোড নির্মাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এসব দাবির সত্যতা যাচাই না করে কোনো ফাইল ডাউনলোড করলে বিপদের আশঙ্কা রয়েছে। কারণ, গেমের ইনস্টলেশন ফাইলের ছদ্মবেশে কম্পিউটারে প্রবেশ করতে পারে ক্ষতিকর সফটওয়্যার।
একবার ম্যালওয়্যার কম্পিউটারে প্রবেশ করলে ব্যবহারকারীর অজান্তেই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা। এমনকি কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি গোপনে ক্রিপ্টোকারেন্সি মাইনিংও করতে পারে তারা।
তাই জিটিএ ৬-এর পিসি সংস্করণ বিনা মূল্যে ডাউনলোডের প্রস্তাব দেখলেই তাতে সাড়া দেওয়া উচিত নয়। কোনো লিংকে ক্লিক কিংবা ফাইল ডাউনলোডের আগে ওয়েবসাইটের ঠিকানা, উৎস ও বিশ্বাসযোগ্যতা যাচাই করা জরুরি। বিশেষ করে গেমটির সোর্স কোড ফাঁস বা ক্র্যাক সংস্করণ প্রকাশের দাবি করা সাইট থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
জিটিএ ৬-এর মতো জনপ্রিয় গেমকে ঘিরে সাইবার অপরাধীদের প্রতারণার ফাঁদ নতুন কিছু নয়। গেমারদের আগ্রহ ও বিনা মূল্যে খেলার আকাঙ্ক্ষাকে পুঁজি করেই তারা বিভিন্ন ভুয়া ডাউনলোড লিংক ছড়িয়ে থাকে। তাই অপরিচিত ওয়েবসাইট থেকে গেম বা সফটওয়্যার ডাউনলোড না করা, নিয়মিত অ্যান্টিভাইরাস হালনাগাদ রাখা এবং সন্দেহজনক ফাইল এড়িয়ে চলাই নিরাপদ থাকার অন্যতম উপায়।
বিশেষ করে অনলাইনে কোনো গেমের ক্র্যাক সংস্করণ বা ফাঁস হওয়া সোর্স কোড পাওয়ার দাবি দেখলে সেটি যাচাই ছাড়া বিশ্বাস করা যাবে না। সামান্য অসতর্কতায় প্রিয় গেম খেলার আনন্দই হয়ে উঠতে পারে ব্যক্তিগত তথ্য ও অর্থ হারানোর কারণ।

১৩ বছরের অপেক্ষার অবসান, গেমটি খেলতে ছুটিতে গেমাররা!