এআই ৩ বছরের মধ্যেই বিশ্ব দখল করবে: হিন্টন

সিটিজেন জার্নাল ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আগামী তিন বছরের মধ্যেই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন এআইয়ের ‘গডফাদার’ খ্যাত নোবেলজয়ী অধ্যাপক জিওফ্রে হিন্টন। ডাবলিনে ইউরোপিয়ান কাউন্সিলের এক সম্মেলনে ইউরোপীয় নেতাদের সামনে এই ভয়াবহ আশঙ্কার কথা তুলে ধরছেন তিনি। তার মতে, এখনই সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে এ প্রযুক্তি একপর্যায়ে মানবজাতির অস্তিত্বের জন্যই মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।
কানাডার টরন্টোতে ‘এআই সেফটি ফাউন্ডেশন’-এর আয়োজনে বিষয়টি নিয়ে সম্প্রতি বিস্তারিত আলোচনা করেন বিশেষজ্ঞরা। সেখানে অ্যালাইনমেন্ট রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পল ক্রিস্টিয়ানো জানান, এআই একবার মানুষের নিয়ন্ত্রণ কেড়ে নিতে সক্ষম হলে তার পরিণতি হবে ভয়াবহ এবং এতে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কাও রয়েছে।
ক্রিস্টিয়ানোর ভাষায়, আগামী ৩ বছরের মধ্যে এআইয়ের ক্ষমতা দখলের চরম ঝুঁকি তৈরি হতে পারে। এমনকি আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যেও এ ধরনের পরিস্থিতি বাস্তব হয়ে ওঠার জোরালো আশঙ্কা রয়েছে।
তিনি আরও যোগ করেন, এআই মানুষের নিয়ন্ত্রণ নিয়ে নিলেই যে সবাই মারা যাবে, বিষয়টি এমন নয়। তবে এর অর্থ হবে মানবজাতির সার্বভৌমত্ব ও নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার হারিয়ে ফেলা। এ পরিস্থিতি ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো প্রয়োজন। তার আশঙ্কা, সম্মেলনে উপস্থিত অধিকাংশ মানুষের মৃত্যুর সবচেয়ে সম্ভাব্য কারণ হতে পারে কোনো না কোনো এআই দুর্ঘটনা।
যুক্তরাজ্য সরকারকে এআই বিষয়ে পরামর্শ দেওয়া অধ্যাপক হিন্টন দীর্ঘদিন ধরেই এ প্রযুক্তির বিপদ নিয়ে কথা বলে আসছেন। তবে সাম্প্রতিককালে ঝুঁকির সময়সীমা আরও এগিয়ে আসায় তিনি রীতিমতো আতঙ্কিত। তার ধারণা ছিল মানুষের চেয়ে এআই বেশি বুদ্ধিমান হতে আরও প্রায় ১০ বছর লাগবে, কিন্তু পল ক্রিস্টিয়ানোর তথ্য তাকে নতুন করে ভাবাচ্ছে।
সম্প্রতি এআই এজেন্টদের আচরণ বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলছে। ওপেনএআইয়ের কিছু মডেলের হ্যাকিংয়ের মতো ঘটনাগুলোকে অত্যন্ত উদ্বেগজনক বলছেন ক্রিস্টিয়ানো। গত গ্রীষ্মেও যেগুলোর কথা কল্পনা মনে হতো, আজ তা সত্যি হচ্ছে। এআই বটগুলো নিজেদের মধ্যে যোগাযোগ এবং লগ ফাইল পরিবর্তন করে মানুষকে বিভ্রান্ত করার কৌশলও বের করছে। ক্রিস্টিয়ানোর মতে, অদূর ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমাদের একটি নতুন প্রজাতি হিসেবে দেখা উচিত। এরা সংখ্যায় যেমন মানুষকে ছাড়িয়ে যেতে পারে, তেমনি এদের নিজস্ব উদ্দেশ্য ও লক্ষ্য তৈরি হতে পারে যা মানুষের বোধগম্য নয়।
গাণিতিক সমস্যার সমাধান থেকে শুরু করে নতুন অস্ত্র তৈরি কিংবা কৃত্রিম জীববিজ্ঞানের অপব্যবহারের মাধ্যমে মহামারির চেয়েও ভয়ংকর কিছু তৈরি করার ঝুঁকি রয়েছে। কোটি কোটি এআই ব্যবস্থা মানুষের চেয়ে বহুগুণ দ্রুত চিন্তা করে কাজগুলো করতে শুরু করলে এবং একবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাদের থামানো একপ্রকার অসম্ভব হয়ে পড়বে।
সূত্র: দ্য টেলিগ্রাফ

অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়াতে বদলে দিন ছোট্ট একটি সেটিংস