পোর্টাল তৈরিতে বিশেষ পারদর্শী গুগলের নতুন মডেল

সিটিজেন জার্নাল ডেস্ক

যত দিন যাচ্ছে, প্রযুক্তি ততই উন্নত হচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে প্রযুক্তি জায়ান্টরা। এবার এআইয়ের মানোন্নয়ন আরেক ধাপ নিজেকে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে গুগল। এআই এজেন্ট তৈরির দিকে মনোযোগ দিয়েছে সংস্থাটি। আর এমন লক্ষ্য পূরণে গুগল উন্মোচন করেছে জেমিনির ৩.৭ ফ্ল্যাশ মডেল সংস্করণ।
নতুন ধারার মডেল
এটি প্রধানত একটি ওয়ার্কহর্স মডেল। এটি কোডিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডেভেলপমেন্ট ছাড়াও বেশ কিছু জটিল কাজের সহজ সমাধান দেবে। সংস্থাটি বলছে, উদ্ভাবিত এই মডেল আগের জেমিনি ৩.৬ ফ্ল্যাশ মডেলের থেকে অনেকটা এগিয়ে কার্য সম্পাদন করতে পারে।
জটিল কাজ সহজ করে
জেমিনির এই ফ্ল্যাশ মডেলের সবচেয়ে বড় পরিবর্তন হলো জটিল কাজকে কয়েকটি ধাপে ভেঙে তাকে সম্পূর্ণ করে। ব্যবহৃত কোনো সফটওয়্যারে সমস্যা হলে তা খুঁজে বের করা, ডিবাগ করা ও যথাযথ কোড তৈরি করার ক্ষেত্রে মডেলটি আগের তুলনায় নির্ভরযোগ্য কাজ করবে। এটি যেকোনো কাজ সম্পাদনের জন্য দেওয়া নির্দেশ নিখুঁত করে বোঝা ও কাজের মাঝে কোনো সমস্যা হলে তা নিজে থেকেই বদলে নিতে পারবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে মডেলটি বেশ ভালো কাজের নিশ্চয়তা দেবে। এ মডেল স্ক্রিনশট, ছবি বা নির্দিষ্ট ডিজাইন দেখে অনেকটা তার কাছাকাছি বৈশিষ্ট্যের ওয়েবসাইট তৈরি করতে সক্ষম।
বিশেষ কাজে পারদর্শী
সাধারণ ধারার যে কোনো চ্যাটবট শুধু প্রশ্নের উত্তর দেয়। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার এজেন্ট কোনো কাজ শেষ করার জন্য কয়েকটি ধাপে পরিকল্পনা করতে ও যথার্থ টুল ব্যবহার করতে পারে। গুগল বলছে, মডেলটি কাজের প্রয়োজন বুঝে নিজে থেকেই পরবর্তী ধাপ নির্ধারণ করতে পারে। এর আগে সংস্থার স্পার্ক সংস্করণে এই মডেল ব্যবহার করা হয়েছে। এটি অনায়অসে গুগল ওয়ার্কস্পেসের কয়েকটি টুল ব্যবহার করে ইমেইল তৈরি ও স্ট্যাটাস ডকুমেন্ট আপডেট করার মতো কাজ করে দিতে পারে।
যেসব সুবিধা পাবেন
পরিষেবা ব্যয় নির্ভর করবে কত টোকেন ব্যবহার করবেন, তার ওপর। আগ্রহীরা জেমিনি এপিআই, গুগল এআই স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিও ও গুগল অ্যান্টিগ্রাভিটির মাধ্যমে এ মডেল ব্যবহারের সুবিধা নিতে পারবেন।

নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, কী আছে এতে?