শিরোনাম

হঠাৎ চ্যাটজিপিটিতে বিভ্রাট

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হঠাৎ চ্যাটজিপিটিতে বিভ্রাট
চ্যাটজিপিটি, ক্লড ও গ্রক প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি, ক্লড ও গ্রক প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে। বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী এ সেবা ব্যবহার করতে গিয়ে নানা জটিলতার মুখে পড়ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটবটটিতে প্রবেশের পর প্ল্যাটফর্মটি থেকে কম্পিউটারে অস্বাভাবিক ফাইল ডাউনলোড হওয়ার মতো ঘটনা ঘটেছে।

চ্যাটজিপিটি বন্ধ থাকার ফলে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ ও পড়াশোনায় সাময়িকভাবে বিঘ্ন তৈরি হয়েছে, এমনটি উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে করা নানা প্রতিক্রিয়ায়।

অনেকে রসিকতা করে বলেছেন, চ্যাটজিপিটি না থাকায় তথ্য খোঁজা বা লেখালেখির কাজে এবার নিজেদের মস্তিষ্কের ওপরই ভরসা করতে হবে।

ডাউনডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ের তুলনায় ব্যবহারকারীদের ত্রুটির প্রতিবেদন ব্যাপকভাবে বেড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে ওপেনএআই-এর চ্যাটজিপিটি। সেখানে অভিযোগের সংখ্যা দ্রুত ৩০ হাজার ছাড়িয়ে যায়।

একই সময়ে ক্লড-এ প্রায় ১ হাজার ৪০০ এবং গ্রক-এ ১ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে।

এ ঘটনায় বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের কার্যক্রমেও বড় ধরনের ধাক্কা লেগেছে, যার বড় একটি অংশই এআইভিত্তিক ফিচারের জন্য ওপেনএআইয়ের ওপর নির্ভরশীল।

তবে বাংলাদেশে রাত পৌনে ১১টার দিকেও চ্যাটজিপিটি ব্যবহার করা গেছে।

/টিই/