শিরোনাম

সিরিয়ার কাছে হেরে বিপদে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিরিয়ার কাছে হেরে বিপদে বাংলাদেশ
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে খেলার স্বপ্ন ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। কিন্তু উজবেকিস্তানে বাছাইপর্বে টানা দুই ম্যাচ হেরে সেই স্বপ্ন অনেকটাই শেষের পথে।

উজবেকিস্তানের তাসখন্দে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ০-৩ গোলে সিরিয়ার কাছে হেরেছে। দুই ম্যাচ শেষে বাংলাদেশের অবস্থান সবার তলানিতে। সিরিয়া নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে ১-০ গোল ব্যবধানে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার দৌড়ে আছে সিরিয়া।

বাছাইপর্বে আট গ্রুপের আট চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ দল আগামী বছর চূড়ান্তপর্বে খেলবে।

গ্রুপের আরেক ম্যাচে উজবেকিস্তান ৪-০ ব্যবধানে হারিয়েছে ভারতকে। ফলে ‘বি’ গ্রুপে বাংলাদেশের রানার্সআপ হওয়ার আশা টিকে থাকলেও তা নির্ভর করছে পরবর্তী রাউন্ডের ফলাফলের হিসেবে।

গ্রুপে উজবেকিস্তানের পয়েন্ট ৬, ভারত ও সিরিয়ার পয়েন্ট সমান ৩ করে। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতকে হারালে এবং সিরিয়া উজবেকিস্তানের কাছে হারলে তিন দলের পয়েন্ট সমান ৩ করে হবে। তখন গোল ব্যবধানের বিষয়টি সামনে আসবে।

আগামী ৬ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে ভারতের মোকাবেলা করবে।

/টিই/