কিশোর-কিশোরীদের নিরাপত্তায় নতুন ফিচার আনলো উবার

সিজেডএন ডেস্ক

কিশোর-কিশোরীদের যাতায়াত নিরাপদ করতে নতুন ফিচার চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। ‘লাইভ ভিডিও স্ট্রিমিং’ নামের এই ফিচারের মাধ্যমে টিনএজার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অভিভাবকেরা দূরে বসেই উবার গাড়ির ভেতরের দৃশ্য সরাসরি দেখতে পারবেন।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে এই সুবিধা চালু করা হয়েছে। উবার জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটির অন্যান্য শহরেও ফিচারটি চালু করা হবে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, লাইভ ভিডিও স্ট্রিমিং চালু থাকলে উবারের গাড়িতে থাকা কিশোর–কিশোরীদের অভিভাবকেরা চালকের সেলফি ক্যামেরার মাধ্যমে গাড়ির ভেতরের সরাসরি ভিডিও দেখতে পারবেন। কোনো অভিভাবক ভিডিও দেখতে চাইলে চালক ও সংশ্লিষ্ট কিশোর–কিশোরীকে নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। টিনএজার অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত অভিভাবক কিংবা আইনগত অভিভাবক ছাড়া অন্য কেউ গাড়ির ভেতরের লাইভ ভিডিও দেখার সুযোগ পাবেন না। এ ছাড়া যাত্রা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভিডিও দেখার সুবিধাটিও বন্ধ হয়ে যাবে।
উবার জানিয়েছে, লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে ধারণ করা ভিডিও এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষিত থাকবে। তবে এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
সাধারণত এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহৃত হলে নির্দিষ্ট প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কারও পক্ষে তথ্য দেখার সুযোগ থাকে না। এমনকি সেবাদাতা প্রতিষ্ঠানের পক্ষেও সেই তথ্য দেখার সুযোগ থাকে না। তবে উবারের নতুন এই ফিচারে এ ধরনের এনক্রিপশন ব্যবহারের বিষয়ে প্রতিষ্ঠানটির মুখপাত্র কোনো মন্তব্য করেননি।
উবার ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে কিশোর-কিশোরীদের জন্য ‘টিনএজার অ্যাকাউন্ট’ চালু করে। এর মাধ্যমে নির্দিষ্ট শর্ত মেনে কিশোর-কিশোরীরা উবারের সেবা ব্যবহার করতে পারবে। একই সঙ্গে অভিভাবকেরাও তাদের সন্তানের যাত্রা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন।
যুক্তরাষ্ট্রে চালু হওয়ার পর ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশেও টিনএজার অ্যাকাউন্টের সুবিধা সম্প্রসারণ করেছে উবার। এবার সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত হলো গাড়ির ভেতরের দৃশ্য সরাসরি দেখার নতুন এই ফিচার।

ইন্টারনেট থেকে নিজের সব তথ্য মুছে ফেলা কি সম্ভব