চট্টগ্রামে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের রাউজানে মুহাম্মদ করিম (৩৫) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত করিম ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের মুহাম্মদ শফির ছেলে। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে কেরানীহাট বাজারে ছিলেন করিম। পার্শ্ববর্তী পশ্চিম গুজরা ইউনিয়নের দিক থেকে ১০ থেকে ১২ জন কয়েকটি মোটরসাইকেলে করে বাজারে প্রবেশ করে। তারা করিমকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। তারা আবারও মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, একজনকে গুলি করে হত্যা করার খবর পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

এসিল্যান্ডকে দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে ‘মাদক উদ্ধারের’ অভিযান