শিরোনাম

রাজ্যে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই: মমতা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাজ্যে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই: মমতা
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফেসবুক লাইভে তিনি দাবি করেন, রাজ্যে গণতন্ত্র কিংবা সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে আজ আর কিছুই অবশিষ্ট নেই। সরকারবিরোধী অবস্থান নিলেই স্বাধীন সংবাদমাধ্যমের ওপর চরম চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি কার্যালয়ে গিয়ে জোর করে গেরুয়া রং করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে।

তৃণমূল নেত্রী প্রশ্ন তোলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা না থাকলে সাধারণ মানুষের অধিকারও সুরক্ষিত থাকবে কীভাবে? একইসঙ্গে রাজ্যের বর্তমান সামাজিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলার অস্তিত্ব আজ বিপন্ন হতে চলেছে। শিক্ষা ও সংস্কৃতি ভূলুণ্ঠিত।

রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও কড়া ক্ষোভ প্রকাশ করেন মমতা। তার অভিযোগ, পুলিশকে ঢাল বানিয়ে বিরোধীদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। কোনো মামলা না থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে ভুয়া অভিযোগে বেআইনিভাবে আটক করা হচ্ছে। বিশেষ করে তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের চরম পরিণতির হুমকি দেওয়া হচ্ছে। গ্রাম থেকে শহর- সর্বত্রই শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি ও নেতৃত্বের সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে মমতা বলেন, ঘনঘন ছবি তোলার বিষয়টি নরেন্দ্র মোদির সঙ্গে মানালেও, রাজ্যের দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে তা একেবারেই বেমানান। তিনি আরও বলেন, যারা এখন অন্য দলের নেতাকর্মীদের ভাঙিয়ে নিজেদের দল ভারি করছে, তাদেরও একদিন একই পরিণতির মুখোমুখি হতে হবে। নিজেদের ঔদ্ধত্য ও অহংকারের কারণেই খুব শিগগিরই তাদের দল টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে।

সূত্র: দ্য ওয়াল

/এমএকে/