নিয়মিত আঁটসাঁট জিন্স পরলে হতে পারে যে বিপদ

সিজেডএন ডেস্ক

ফ্যাশনের জন্য আমরা বিভিন্ন ধরণের পোশাক পরে থাকি। কেউ ঢিলেঢালা পোশাক পরে আবার কেউ আঁটসাঁট। বর্তমানে ফ্যাশন হিসেবে অনেকেই টাইট জিন্স বা ট্রাউজার পরেন। তবে শারিরীক অসুস্থতার সম্মুখীন হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে একদম ফিট জিন্স পরে ঘণ্টার পর ঘণ্টা একটানা বসে যারা কাজ করেন, তাদের নিতম্বের পেশিতে টান ধরার বা যন্ত্রণা হওয়ার প্রবণতা বেশি থাকে।
ভারতের অস্থিরোগ বিশেষজ্ঞ ডা. প্রবীরকুমার দত্ত বলেছেন, নিতম্বের সবচেয়ে বড় পেশি ‘গ্লুটিয়াস ম্যাক্সিমাস’ দুর্বল হয়ে পড়লে ব্যথা শুরু হয়। চিকিৎসাবিজ্ঞানে একে ‘অ্যাভাস্কুলার নেক্রোসিস’ বলা হয়। অর্থাৎ পেশিতে রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটে। এর ফলে ধীরে ধীরে আর্থ্রাইটিসের ঝুঁকি বেড়ে যায়।
গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নিচে গ্লুটিয়াস মিডিয়াস ও গ্লুটিয়াস মিনিমাস নামের দুটি পেশি আছে। এগুলো একটি নির্দিষ্ট বিন্যাসে কাজ করে। পেশির এই বিন্যাস নষ্ট হলে নিতম্বে যন্ত্রণা বেড়ে যায়। অনেক সময় রক্ত জমাট বাঁধার ঝুঁকিও তৈরি হয়। একটানা দীর্ঘক্ষণ বসে থাকলে এবং অতিরিক্ত আঁটসাঁট জিন্স পরলে এই সমস্যা বাড়তে পারে।
সমাধান কী?
- গরম বা ঠান্ডা সেঁক দেওয়া
- নিয়মিত স্ট্রেচিং এবং উপযুক্ত ব্যায়াম
- বসার সময় সঠিক ভঙ্গি বজায় রাখা, যাতে নিতম্বের উপর চাপ কম পড়ে
- নিতম্বের হাড়ে চিড় ধরার ফলে ব্যথা হলে ‘আর্টিকুলার কার্টিলেজ রিপ্লেসমেন্ট’ অথবা ‘জয়েন্ট রিপ্লেসমেন্ট’ করানো
- চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা
সর্বোপরি শারিরীকভাবে সুস্থ্য থাকতে বেশি আঁটসাঁট জিন্স না পরাই ভালো। সেইসঙ্গে দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস থাকলে সেটা ত্যাগ করা জরুরি। দীর্ঘদিন সমস্যার সম্মুখীন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ব্রেকআপের পর নিজেকে সামলাবেন যেভাবে