এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা

এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফ্রান্সের মহাতারকা রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে টার্গেট করে একটি বড় ধরনের অপহরণ ও লুটপাটের পরিকল্পনা বানচাল করে দিয়েছে ফরাসি আইন প্রয়োগকারী সংস্থা। দেশটির সংবাদপত্র ‘লা পারিজিয়েন’ এর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
এই অপরাধ চক্রের মূলহোতা ১৮ বছর বয়সী এক তরুণ, তার ছদ্মনাম ‘লেস্টার জেড’। ফ্রান্স ও সুইজারল্যান্ডের নাগরিক এই তরুণের আসল নাম ক্লেমেন্ট এল। কারাগারে বসেই এ পরিকল্পনা করেন ক্লেমেন্ট। সশস্ত্র ডাকাতি এবং মানবপাচার ও প্রস্টিটিউশনে জড়িত থাকার অভিযোগে কারাগারে বন্দি সে।
গত এপ্রিল মাসে নুইলি-সুর-সেনের এক ঘড়ি ব্যবসায়ীর ওপর হামলার ঘটনার তদন্ত করতে গিয়েই এই ভয়ংকর চক্রের সন্ধান পায় পুলিশ।
জেলখানার ভেতর থেকে উদ্ধার করা ক্লেমেন্টের দুটি মোবাইল ফোন থেকে ধনী ব্যবসায়ী, গায়ক এবং ফুটবলারদের নাম ও ঠিকানার একটি তালিকা উদ্ধার করা হয়েছে।
তবে পুলিশি জিজ্ঞাসাবাদে অদ্ভুত এক দাবি করেছে এই তরুণ। রান্নার ওপর ভোকেশনাল ট্রেনিংয়ের প্রথম বর্ষে পড়া বাদ দেওয়া এই অপরাধী জানিয়েছে, সে কারাগার থেকে মুক্তি পেয়ে নিজের পড়াশোনা পুনরায় শুরু করতে চায় এবং একজন শেফ হতে চায়!

বিপিএল ছাড়াই খেলোয়াড়রা বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবে: তামিম

-CznNewsLab-32d440.jpg)